8 February 2023, Agartala: thangnai salkisa sakango ebakhlai thangnai 6-7 February salnoi jora rwngwi kisamisa cherairok sakni bwmwngno kuc...
Ibobo saka, Naran Pomang Roaja Council, Tripura Chubalai Buthu, United Youth Associationrok kaisa particular bodolni batainaino chongbarigo vote rogoi kaplai khlaidi hinoi para parago kasagwi auai khlaiphwk.
Ibo simingya, bok chlaknoi chlaktham Tripura dophano lagwi arobo arobo kabangma kok silchakha.
Ibotwi selengmwng sangcha patimwngno selengmwng phunugoi Tripura dophani ongoi Naran Pomang Roaja Council, Advisory Boardni kasku machang N.Sachlang Tripura i hani lukurokno tini social mediani bisingtwi saklaikha aro kokkwcharkha. 👇
।। একটি আবেদন ।।
রাত পোহালেই (১৬ ফেব্রুয়ারী ২০২৩ ইং) ত্রিপুরা বিধান সভা নির্বাচন । ত্রিপুরার ভোটারগণ সকলেই যার যার পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেবেন,তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সেটাই তো স্বাভাবিক ।
ত্রিপুরা নারান পুমাং পরিষদ (বিচার বিভাগ), ইউনাইটেড ত্রিপুরা ইয়ুথ অ্যাসোসিয়েশন(যুব সংগঠন), ত্রিপুরা বৗরৗই বুথু (মহিলা সংগঠন), ত্রিপুরা সৗরৗংনাই বুথু (ছাত্র সংগঠন), ত্রিপুরা এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (কর্মচারী সংগঠন) এবং ত্রিপুরা রাইটার্স ফোরাম এই সংগঠনগুলি সবই ত্রিপুরা জনগোষ্ঠীর সামাজিক সংগঠন "ত্রিপুরা চুবালাই বুথু"র বিভিন্ন শাখা সংগঠন। এই সংগঠনগুলি সম্পূর্ণ অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ সংগঠন। এই সংগঠনগুলির ব্যানারে যেমন কোনদিন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করা হয়না তেমনি কোনো ধর্মের পক্ষেও প্রচার করা হয়না। ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং তার আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আত্মোৎসর্গই এই সংগঠনগুলির লক্ষ্য ও উদ্দেশ্য ।
কিন্তু ইদানীং কতিপয় ব্যক্তি তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এবং সমগ্র ত্রিপুরা সমাজকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে কিছু অপপ্রচার ছড়াচ্ছে যে ত্রিপুরা চুবালাই বুথু নাকি কোনো এক রাজনৈতিক দলের পক্ষে ভোট প্রচার করছে । এরকম অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিন্দনীয় । সারা রাজ্যের আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মের মতাদর্শের বিশ্বাসী । তারা যার যার পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেন এবং যার যার ধর্ম মেনে চলেন । এখানে ত্রিপুরা চুবালাই বুথু-র সাংগঠনিকভাবে কোনো নিষেধ নেই কিংবা প্রচার ও প্রসারও করা হয়না ।
তাই ত্রিপুরা নারান পুমাং রোয়াজা পরিষদের পক্ষ থেকে কতিপয় ব্যক্তির এই দুরভিসন্ধিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । এবং ভবিষ্যতে যাতে এরকম অপপ্রচার না করা হয় তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি বিনম্র আবেদন করা হচ্ছে ।
এন সাচলাং ত্রিপুরা
চেয়ারম্যান,
অ্যাডভাইজারী বোর্ড,
ত্রিপুরা নারান পুমাং রোয়াজা পরিষদ
আগরতলা, ত্রিপুরা ।

No comments